ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভূমিকম্পে নিহত ও আহতদের আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকার সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছে। নিহত প্রত্যেক পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহত প্রত্যেকের জন্য ১৫ হাজার টাকা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এই সহায়তা অব্যাহত আছে।
শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পের পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একটি জরুরি সাড়াদান কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রের টেলিফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্র জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলা থেকে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
ঢাকা জেলায় বিশেষ করে রাজধানীতে ৪ জন নিহত ও ৫৯ জন আহত, নারায়ণগঞ্জে ১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদীতে ৫ জন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরাতে ২২ জন আহত হয়েছেন।
এ পর্যন্ত সংঘটিত ভূমিকম্পে মোট ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া গেছে। জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা জেলা প্রশাসনের মাধ্যমে প্রদান করা হচ্ছে।
একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে আহত ব্যক্তিদের অনেকে বাড়ি ফিরেছেন। ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণের প্রয়োজনীয় কার্যক্রমও চলছে। প্রাথমিক জরিপ শেষে চূড়ান্ত তথ্য পরবর্তীতে জানানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল