ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উত্থানের বাজারে ১৩ খাতে সর্বোচ্চ মুনাফা
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৬-২০ নভেম্বর’২৫) শেয়ারবাজারে সূচক বেড়েছে। আলোচ্য ৫দিনের মধ্যে প্রথম ৪দিনই সূচকের টানা উত্থান হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কিন্তু টানা উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে বিদায়ী সপ্তাহে টানা উত্থানে ২০ খাতের মধ্যে ১৯ খাতে সাপ্তাহিক রিটার্ণে দর বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে ১৩ খাতের শেয়ারে। আলোচ্য সময়ে ৫ শতাংশের বেশি দর বেড়েছে বা মুনাফা হয়েছে এই ১৩ খাতের শেয়ারে। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- কাগজ ও প্রকাশনা, আর্থিক, তথ্য প্রযুক্তি, বস্ত্র, ভ্রমণ ও অবকাশ, সিরামিকস, মিউচ্যুয়াল ফান্ড, জেনারেল ইন্স্যুরেন্স, সেবা ও আবাসন, লাইফ ইন্স্যুরেন্স, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি এবং সিমেন্ট।
খাতগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে কাগজ ও প্রকাশনা খাতের শেয়ারে। সাপ্তাহিক রিটার্নে এই খাতে দর বেড়েছে ১৪.৩০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে আর্থিক খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ৯.৭০ শতাংশ।
সাপ্তাহিক রিটার্নে ৯.৪০ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে তথ্য প্রযুক্তি খাত।
অন্য ১০ খাতের মধ্যে- বস্ত্র খাতে ৮.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৮.৪০ শতাংশ, সিরামিকস খাতে ৮.৩০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭.৯০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৬.৭০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৮.২০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৬.১০ শতাংশ, প্রকৌশল খাতে ৫.৭০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫.৬০ শতাংশ এবং সিমেন্ট খাতে ৫.৩০ শতাংশ দর বেড়েছে।
এদিকে, সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া খাতগুলোর মধ্যে- পাট খাতে ৪.৫০ শতাংশ, ব্যাংক খাতে ৩.৮০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩.৭০ শতাংশ, চামড়া খাতে ২.৯০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.৫০ শতাংশ এবং বিবিধ খাতে ১.২০ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল