ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি মেরামত, সংরক্ষণ এবং উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (২২ নভেম্বর) সিলেট নগরীর বড় একটি অংশে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২১ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-৪ এর আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, তারাপুর, শ্রাবনী, নিকুঞ্জ লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট নার্সিং কলেজ ও হোস্টেল, লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, মদিনা টাওয়ার, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি, কুমারগাঁও, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, নোয়াপাড়া, আখালিয়া, কালিবাড়ী, পনিটুলা, লন্ডনি রোড, নরসিংটিলা, এতিম স্কুল রোড, আখালিয়াঘাট, দুদক অফিস, সমাজ সেবা অধিদফতর, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার ব্রাহ্মণশাসন, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, দুর্সকি, ভাটা বাজার, উপরপাড়া ও কোরবার টিলা।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে ৪টার আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান