ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
লাহোরে গ্লু ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে লাহোরের ফয়সালাবাদে একটি গ্লু ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন। বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে ধস নামার ঘটনা ঘটেছে এবং আশপাশের বাড়িতে আগুন লেগে অনেক মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় ফয়সালাবাদের ওই গ্লু তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে, সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে।
ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার জানিয়েছেন, ফ্যাক্টরির রাসায়নিক গুদামে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুলিশ ফ্যাক্টরির ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। তবে ফ্যাক্টরির মালিক পালিয়ে গেছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে, এর প্রভাবে ফ্যাক্টরিসহ আশপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে ছয়জন শিশু। বেশিরভাগ নিহতই আশপাশের বাড়ির বাসিন্দা।
সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। সাতজন আহতকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘনঘন ঘটে থাকে। ২০২৪ সালে ফয়সালাবাদের একটি টেক্সটাইল মিলেও বিস্ফোরণে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছিল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত