ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
দুবাই এয়ার শোতে ভারতের তেজস বিমান বি’ধ্বস্ত
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ার শোতে আকাশে মহড়া প্রদর্শনের সময় ভারতের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এই ঘটনা নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস বিমানটি বিধ্বস্ত হয়।
আইএএফ এক বিবৃতিতে জানায়, “আজ দুবাই এয়ার শোতে আকাশে প্রদর্শনের সময় একটি তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট গুরুতর আহত হয়ে প্রাণ হারান। আমরা তার এই অনন্য ত্যাগের জন্য গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের পাশে আছি। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য একটি তদন্ত আদালত গঠন করা হচ্ছে।”
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। কালো ধোঁয়া বিমানবন্দরের চারপাশে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) তৈরি তেজস একটি এক আসনের হালকা মাল্টি-রোল কমব্যাট বিমান। এটি বিমান প্রতিরক্ষা, আক্রমণাত্মক আকাশ সহায়তা এবং নিকটবর্তী যুদ্ধ অভিযানের জন্য অত্যন্ত কার্যকরী।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)