ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বন্ধ হতে যাচ্ছে ৫৬ বছরের পুরনো ‘মধুমিতা’ হল
ডুয়া ডেস্ক: দীর্ঘদিন ধরেই বিপর্যয়ের মধ্যে রয়েছে দেশের সিনেমা বাজার। মানসম্মত সিনেমার অভাবে বন্ধ হয়েছে দেশের একাধিক সিনেমা হল। ঢাকা শহরের ঐতিহাসিক বলাকা হলের কার্যক্রম দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। এবার শোনা যাচ্ছে ঢাকার ৫৬ বছরের পুরোনো ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।
হলের কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সিনেমা না থাকায় এবং লোকসানের মুখে পড়ে মধুমিতা হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
শেষবার গত নভেম্বরে শাকিব খানের দরদ সিনেমাটি মুক্তি পেয়েছিল মধুমিতা সিনেমা হলে, যা ছিল হলটির সর্বশেষ প্রদর্শিত ছবি। এরপর দুই মাস ধরে হলটি বন্ধ রয়েছে এবং কোনো নতুন সিনেমাও মুক্তি পায়নি।
মধুমিতা হলের কর্ণধার এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ ঢাকা পোস্টকে জানান, হলটি বন্ধ রাখার কারণে স্টাফদের বেতন প্রদান করা সম্ভব হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি এখনো অফিসিয়ালি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেননি।
তিনি আরও বলেন, “ভালো সিনেমার অভাবে আমরা হল চালাতে পারছি না, এবং কর্মীদের বেতনও দিতে পারছি না। আমরা আগামী ঈদ পর্যন্ত অপেক্ষা করব, তবে যদি কোনো আশানুরূপ পরিস্থিতি সৃষ্টি না হয়, তাহলে ঈদের পরেই চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে।”
মধুমিতা সিনেমা হল ১৯৬৭ সালের ১ ডিসেম্বর উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। দীর্ঘ বছর ধরে এটি দেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে একটি বিশেষ স্থান হলেও, গত নভেম্বর থেকে এটি বন্ধ রয়েছে। এখন প্রশ্ন উঠছে, মানসম্মত সিনেমা মুক্তির মাধ্যমে এই ঐতিহ্যবাহী হল পুনরায় সচল হবে কি না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)