ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কি পুরস্কার পাচ্ছেন মিস ইউনিভার্স ফাতিমা
বিনোদন ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স গ্র্যান্ড ফাইনালে মেক্সিকোর ফাতিমা বশ ১২২ দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে শিরোপা জিতে নিয়েছেন। ২৬ বছর বয়সী এই সুন্দরী, মেক্সিকোর জন্য চতুর্থবারের মতো বিশ্বসুন্দরীর মুকুট নিশ্চিত করেছেন।
মুকুটের সঙ্গে ফাতিমা শুধু ৫ মিলিয়ন ডলারের দামের রাজকীয় প্রতীকই পাননি; বরং এই প্রতিযোগিতা তাকে এমন এক প্রাইজ প্যাকেজও দিয়েছে, যা অর্থিক এবং ব্যবহারিক দিক থেকে অত্যন্ত মূল্যবান। মিস ইউনিভার্স অর্গানাইজেশন (MUO) আনুষ্ঠানিকভাবে পুরস্কারের সংখ্যা ঘোষণা না করলেও অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ফাতিমার প্রাপ্তি প্রায় গত বছরের বিজয়ী ভিক্টোরিয়ার মতোই। এতে ভ্রমণ খরচ, সাক্ষাৎকার ও বিভিন্ন প্রজেক্টের জন্য প্রাথমিক তহবিল এবং মাসিক বেতন অন্তর্ভুক্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, ফাতিমার প্রাইজ প্যাকেজে প্রায় ২.৭৭ কোটি টাকার আড়াই লাখ মার্কিন ডলার আর মাসিক বেতন অন্তর্ভুক্ত, যা প্রতি মাসে প্রায় ৫৫ লাখ টাকার সমান। এছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ ও ফ্যাশন, প্রসাধন খরচের জন্য আলাদা তহবিল রাখা হয়েছে।
ফাতিমার মাথায় ওঠা পাঁচ মিলিয়ন ডলারের মুকুট বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং দুর্লভ মুকুটের তালিকায় স্থান পেয়েছে। তবে এটি তার অর্জনের শেষ সীমা নয়। নতুন মিস ইউনিভার্স হিসেবে ফাতিমার জন্য রয়েছে বিলাসবহুল আবাসন, সার্বক্ষণিক গ্ল্যাম স্কোয়াড, স্বাস্থ্য সেবা, ব্যক্তিগত চালকসহ ভ্রমণ সুবিধা এবং পাঁচ-তারকা হোটেলে থাকার সুযোগ।
এছাড়া, বড় ব্র্যান্ডের সঙ্গে এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক রেড কার্পেট ও গালা ইভেন্টে অংশগ্রহণ এবং বিশ্বব্যাপী দাতব্য সংস্থার সঙ্গে কাজ করার সুযোগও রয়েছে। সব মিলিয়ে এই পুরস্কার প্রমাণ করে, মিস ইউনিভার্স শুধুই সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বিজয়ীকে বিলাসী জীবনযাপনের এক অনন্য পথও খুলে দেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত