ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ঢাকায় আনা হলো গুরুত্বর অসুস্থ আবু সাঈদের বাবাকে
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) হেলিকপ্টার করে তাকে ঢাকার সিএমএইচে আনা হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় সেনাবাহিনী।
জানা গেছে, গত ৭ ডিসেম্বর মকবুল হোসেন জ্বর এবং পেটের পীড়া নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। পরবর্তীতে মঙ্গলবার বেলা ৩টায় হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য তাকে আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ আবু সাঈদের বাবাকে মঙ্গলবার রাতে আর্মি হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।
পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মকবুল হোসেনের হৃদরোগ, কিডনিসহ নানা জটিলতা দেখা দিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ