ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মনোনয়ন ফরম কিনলেন ভাইরাল রিকশাচালক, লড়বেন যে আসনে
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ভাইরাল সেই রিকশাচালক সুজন। সুজন জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমকে সুজন বলেন, আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি। ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবো। সাধারণ মানুষ আমি, সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করবো। মনোনয়নপত্র কেনার মাধ্যমে প্রমাণিত হলো, একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে। এজন্য এনসিপির প্রতি আমি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত