ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মালয়েশিয়ায় বাংলাদেশিকে ২৬ মাসের কারাদণ্ড
ডুয়া ডেস্ক: মালয়েশিয়ায় রফিক নামের ২৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির ইয়ং পেং ম্যাজিস্ট্রেট আদালত। রফিক তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন, যার মধ্যে রয়েছে একজনকে মারধর করা এবং ২০টি চারা গাছ নষ্ট করার অভিযোগ। ম্যাজিস্ট্রেট আরুন নভাল দাসের আদালতে দোভাষীর মাধ্যমে রফিক তার দোষ স্বীকার করেছেন।
আদালত জানায়, অভিযুক্ত এবং ভুক্তভোগীর মধ্যে বেতন পরিশোধ সংক্রান্ত বিরোধ ছিল। এই বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে রফিক ভুক্তভোগীকে পেছন থেকে আঘাত করেন এবং ক্ষুব্ধ হয়ে তার কর্মস্থলে থাকা ২০টি চারা গাছ নষ্ট করেন।
প্রথম অভিযোগ অনুযায়ী, ৭ ডিসেম্বর রাত ১০টার দিকে ইয়ং পেং-লাবিস সড়কে ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আঘাত করায় রফিককে মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ৩২৩ ধারায় অভিযুক্ত করা হয়। এই অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, ওই একই সময়ে এবং স্থানে রফিক ভুক্তভোগীকে ভয় দেখিয়ে হুমকি দেন, যা ফৌজদারি দণ্ডবিধির ৫০৬ ধারার অধীনে অপরাধ বলে গণ্য হয়। তৃতীয় অভিযোগে, ৮ ডিসেম্বর দুপুরে রফিক তার কর্মস্থলে ২০টি চারা গাছ নষ্ট করেন, যার ফলে কোম্পানির ৬ হাজার রিঙ্গিত ক্ষতি হয়। এটি ফৌজদারি দণ্ডবিধির ৪২৭ ধারায় পড়েছে, যার শাস্তি এক বছরের কারাদণ্ড।
তদন্ত শেষে উপ-অভিযোজক ফারাহ ওয়াহিদাহ মোহাম্মদ শরীফ মামলাটি পরিচালনা করেন, তবে অভিযুক্ত কোনো আইনজীবী পাননি। বিচারক রফিককে ৪২৭ ধারায় এক বছর, ৩২৩ ধারায় আট মাস এবং ৫০৬ ধারায় ছয় মাসের কারাদণ্ড দেন। আদালত নির্দেশ দেন যে সমস্ত সাজা একসঙ্গে কার্যকর হবে এবং সাজার মেয়াদ ৮ ডিসেম্বর থেকে গণনা শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)