ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, আমার উপর একটু রহম করো: পরীমণি

২০২৫ জানুয়ারি ৩০ ১৭:০৬:৩৫

হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, আমার উপর একটু রহম করো: পরীমণি

ডুয়া নিউজ: বাংলাদেশের শোবিজ অঙ্গনের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরিমণী। তবে কাজের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী। প্রেম-বিয়ে-বিচ্ছেদ ইত্যাদি নানান বিষয়ে সংবাদ শিরোনাম হন তিনি।

সম্প্রতি মামলায় হাজিরা না দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে নতুন করে আরেকজনের সঙ্গে প্রেম নিয়ে শিরোনাম হয়েছেন তিনি। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে এতসব আলোচনায় বিরক্ত তিন। ভক্তদের কাছে তাই অনুনয় বিনয় করেছেন পরী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। যেখানে তিনি লিখেছেন, আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।

কতগুলো প্রশ্নগুলো তুলে ধরে পরী লিখেছেন- ১। পরী, আপনি কর্ম জীবনে কি এমন কাজ করেছেন বলে মনে করেন যার জন্য সাধারণ জনগণের আপনাকে নিয়ে এত মাতামাতি? বা পাশাপাশি গনমাধ্যমে আপনাকে নিয়ে এত সম্প্রচার কেন হয় বলে মনে করেন?

২। আপনার কাজের থেকে লোকে আপনার ব‍্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে?

৩। আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরো একটু আগে চলে যাই, যেমন- শাবানা, ববিতা, কবরী , রজিনা’দের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতোটা ফোকাসে থাকতেন ততোটা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন?

পরী লেখেন, ‘নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্নের থেকে। কারণ, জীবনে কখনো কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরী হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে।’

পরীমণি বলেন, ‘বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল ক্যারিয়ারের থেকেও জরুরী আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/একমাত্র অভিভাবক হয়ে তার সর্বোচ্চটা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!’

তিনি আরও লিখেছেন, গত তিন-চারটা মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি আমি। কেন/কিজন্য সেটার ডেসক্রিপশনটা দেয়ার প্রয়োজন নেই বলে ধরে নিচ্ছি।

সবশেষ অভিনেত্রী বলেছেন, ‘আমি নায়িকা, আমি মেয়ে, সবকিছু ছাড়িয়ে আমি একজন মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি- হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার উপর এবার একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেবো।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত