ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দেশজুড়ে মোবাইল ফোনের দোকান বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সারা দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে যদি আজকের মধ্যে মুক্তি না দেওয়া হয়, তবে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন। এসময় তারা ‘দেশ অচল’ করার হুমকিও দিয়েছেন।
এমবিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, সুমাশটেকের প্রধান নির্বাহী পিয়াসকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে নেওয়ার প্রতিবাদে মোবাইল ফোন বিক্রির দোকানগুলো বন্ধ থাকবে। বক্তারা আরও বলেন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে যদি অবিলম্বে মুক্তি না দেওয়া হয়, তাহলে কঠোর আন্দোলনে নামব।
গতরাতে সুমাশটেকের সিইও ও স্মার্টফোন-ব্যবসায়ী আবু সাইয়েদ পিয়াসকে ডিবি আটক করেছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানিয়েছেন, গতরাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নেয় ডিবি। এসময় পিয়াসের মোবাইল ফোনও জব্দ করা হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা