ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনীর সহায়তা অপরিহার্য: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণ-অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বলেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। এই কারণে তিনি সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেছেন।
ড. ইউনূস আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দদায়ক হয়, এজন্য সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচনকে একটি সত্যিকারের শান্তিপূর্ণ উৎসব হিসেবে রূপ দিতে সেনাবাহিনীর সহযোগিতা অপরিহার্য।
এবারের কোর্সে ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেছেন, যার মধ্যে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক এবং পাকিস্তানও রয়েছে। প্রধান উপদেষ্টা প্রত্যয় ব্যক্ত করেন, কোর্স সম্পন্নকারী অফিসাররা অর্জিত জ্ঞান ব্যবহার করে ব্যক্তি ও পেশাগত জীবনে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট