ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
একডজন ব্যাংকে হবে ফরেনসিক অডিট
ডুয়া নিউজ : বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা এক ডজনের বেশি ব্যাংকে ফরেনসিক অডিট পরিচালনা করবে। এই নিরীক্ষার মাধ্যমে ব্যাংকগুলোতে হওয়া সম্ভাব্য জালিয়াতি, আর্থিক ক্ষতির অনুসন্ধান এবং ব্যাংক খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসনে সংস্কারের সুপারিশ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
এ উদ্যোগের অংশ হিসেবে এরমধ্যেই হিসাব নিরীক্ষার বৈশ্বিক জায়ান্ট কেপিএমজি, ডিলয়েট, আর্নস্ট অ্যান্ড ইয়ং এর সাথে অডিট পরিচালনার জন্য আলোচনা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্সের একজন সদস্য বলেন, 'এটা স্পেশালাইজ একটা অডিট হবে। যেখানে শুধু ব্যাংকের ঋণ-সম্পদ নয়, তাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটরও মান যাচাইয়ে গুরুত্ব দেওয়া হবে।' এই সদস্য আরও জানান, 'আমরা এসব ব্যাংকের ব্যালেন্সশিট ফরেনসিক অডিট করার জন্য বাংলাদেশ ব্যাংককে সুপারিশ করেছি।'
বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই বিশেষ নিরীক্ষা কর্মসূচি এবং বাংলাদেশের ব্যাংকখাতের বৃহত্তর সংস্কারে অর্থায়ন করতে রাজি হয়েছে। এখানে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
টাস্কফোর্সের আরেক সদস্য জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে মন্দ ঋণ (নন-পারফর্মিং লোন) ও তারল্যের মতো বেশকিছু মৌলিক সূচকের ভিত্তিতে অডিটের জন্য ব্যাংকগুলোর শ্রেণিবিভাগ করা হয়েছে। 'ডিসেম্বরেই বছর শেষ হচ্ছে, তাই জানুয়ারিতে অডিট ফার্ম নিয়োগের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, অডিট প্রক্রিয়ার পদ্ধতি ও কাঠামো নিয়ে বর্তমানে আলোচনা চলছে। 'পশ্চিমা দেশগুলোত ডিসেম্বর মাস হচ্ছে ছুটি ও উৎসবের সময়, তাই আমরা জানুয়ারিতে অডিট শুরু করতে চাচ্ছি'।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন