ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নুরুল হক নূর
'অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনই গড়বে ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ'
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্তব্য করেছেন যে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন দেশের ৫৪ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলায় মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আসন্ন নির্বাচন দেশের ৫৪ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে এবং রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে প্রচার-সমাবেশ চালানোর সুযোগ পায়। একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনই ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাসযোগ্য একটি রাষ্ট্র নির্মাণের লক্ষ্যেই ২৪-এর জুলাইয়ে গণ আন্দোলন হয়েছিল।
তিনি বলেন, কারও আচরণ ও কর্মকাণ্ডে যেন আগের স্বৈরাচারী শাসনের মতো কোনো আচরণ পরিলক্ষিত না হয়। কারণ সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার দাপটে বিএনপি চেয়ারপারসনকে জেল হাজতবাস করিয়েছেন, জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছেন, দেশকে তার নিয়ন্ত্রণে রেখেছেন, আদালত তারও ফাঁসির আদেশ দিয়েছেন। আজকে যদি কেউ মনে করে আমরা অনেক বড় নেতা হয়ে গেছি এলাকায় আধিপত্য বিস্তার করতে হবে, তাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। এই দেশের সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায় যত বড় হোমড়া চামড়া হোক, কেউ পাত্তা পাবে না।
নুর আরও বলেন, দীর্ঘ আন্দোলনে তরুণদের আত্মত্যাগের পর অর্জিত গণতান্ত্রিক বিজয়কে ধরে রাখতে দলীয় কর্মীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।
এ সময় গণ অধিকার পরিষদ দশমিনা উপজেলা শাখার আহ্বায়ক মো. লিয়ার হোসেনের সভাপতিত্বে কেন্দ্র, জেলা ও উপজেলার নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত