ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন সুখবর
নিজস্ব প্রতিবেদক: ১৩ গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের মধ্যে ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সন্তুষ্ট হয়েছে। তবে চারটি সংগঠনের সদস্যরা ভুল তথ্যের প্রভাবে অযৌক্তিক আন্দোলন করেছেন। তিনি বলেন, আন্দোলনকারীরা শিক্ষকদের বিভ্রান্ত করে ভোগান্তিতে ফেলেছেন।
ডা. বিধান রঞ্জন পোদ্দার সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি আরও জানান, গানের শিক্ষক নিয়োগ এ সরকারের আমলে না হলেও, পরবর্তী সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর