ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
অস্ট্রেলিয়ায় বিনামূল্যে প্রশিক্ষণ ও ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য স্বল্পমেয়াদি, বেতনযুক্ত এবং সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ ও ভ্রমণের সুযোগ দিচ্ছে। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ ২০২৬-এ নির্বাচিতরা এই সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ১৬ জানুয়ারি ২০২৬।
ফেলোশিপটি পরিচালনা করছে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)। ফেলোশিপের মেয়াদ ২ থেকে সর্বোচ্চ ৫২ সপ্তাহ পর্যন্ত হতে পারে।
সুযোগ-সুবিধা
*যাতায়াতের জন্য বিমান টিকিটের সম্পূর্ণ খরচ বহন করা হবে;
*প্রশিক্ষণসম্পর্কিত সব খরচ কভার করা হবে;
*থাকা ও দৈনন্দিন ব্যয়ের ভাতা প্রদান করা হবে;
*চিকিৎসাবিমা সুবিধা থাকবে;
অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র
১. জলবায়ু পরিবর্তন, অভিযোজন, স্থিতিশীলতা ও সবুজ জ্বালানির রূপান্তর;
২. স্বাস্থ্য;
৩. লিঙ্গসমতা, প্রতিবন্ধী অন্তর্ভুক্তি ও সামাজিক অন্তর্ভুক্তি;
৪. ডিজিটাল অর্থনীতি (সাইবার, প্রযুক্তি ও মিডিয়া সম্পৃক্ততা);
৫. অবকাঠামো ও সংযোগ;
৬. সামুদ্রিক ও নীল অর্থনীতি;
আবেদনযোগ্য দেশসমূহ—
বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চল ও দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন এ ফেলোশিপে। দেশগুলো হলো—ফিজি, পাপুয়া নিউগিনি, সামোয়া, টোঙ্গা, ভানুয়াতু, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইনস, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, ইরাক, জর্ডান, প্যালেস্টাইন, ঘানা, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মিসরসহ আরও অনেক দেশ।
আবেদনের যোগ্যতা
*বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে;
*আবেদনকারীদের অবশ্যই তাদের নিজ দেশের নাগরিক হতে হবে (অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা নয়);
*সেনাবাহিনীতে কর্মরত সদস্যরা আবেদন করতে পারবেন না;
*শারীরিকভাবে সক্ষম হতে হবে;
*ইংরেজিতে দক্ষতা থাকতে হবে;
*নির্বাচিতদের একা ভ্রমণ করতে সক্ষম হতে হবে (পরিবারসহ নয়);
*ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের ভিসা শর্ত পূরণ করতে হবে;
আবেদনপদ্ধতি
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ জানুয়ারি ২০২৬।
আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত