ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
চীনের ‘ডিপসিক এআই’ নিয়ে ট্রাম্পের শঙ্কা, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র কি পিছিয়ে পড়ছে?
ডুয়া ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে চীনা প্রতিষ্ঠান ‘ডিপসিক’। কয়েকদিনের মধ্যেই নতুন এই এআই অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তিপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
ডিপসিকের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “চীনা সংস্থার তৈরি ডিপসিক আমাদের প্রযুক্তি বাজারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের টেক জায়ান্টদের এখন ঘুম থেকে জেগে উঠতে হবে এবং প্রযুক্তির উন্নয়নে আরও বেশি মনোযোগ দিতে হবে।”
২০২৩ সালে চীনের হ্যাংঝো শহর থেকে যাত্রা শুরু করে ‘ডিপসিক’। তবে ২০২৪ সালে নতুন মডেল ‘আর-ওয়ান’ উন্মোচনের পর প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। কম সময়েই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীনে শীর্ষ জনপ্রিয় এআই অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটি।
ডিপসিকের উত্থানের কারণ:
বিশ্লেষকদের মতে, ডিপসিকের জনপ্রিয়তার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে—
১. ফ্রি পরিষেবা: যেখানে চ্যাটজিপিটি বা অন্যান্য এআই অ্যাসিস্ট্যান্টের জন্য নির্দিষ্ট ফি দিতে হয়, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে ডিপসিকের পরিষেবা পাওয়া যাচ্ছে।
২. সহজ ব্যবহার: সাধারণ ব্যবহারকারীদের জন্য এর ইন্টারফেস সহজ এবং সুবিধাজনক।
৩. উন্নত পারফরম্যান্স: ইউজারদের মতে, এটি মানুষের চিন্তাভাবনার সঙ্গে মিল রেখে আরও স্বাভাবিকভাবে উত্তর দিতে পারে।
৪. দ্রুতগতির প্রযুক্তি: প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোর তুলনায় এটি দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে পারে।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় ডিপসিকের এই উত্থান মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা। ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে