ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দুই উপায়ে হাসিনাকে ফেরানো সম্ভব, যা জানালেন চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দুটি উপায় রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার দুপুরে রায় ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন। এর আগে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঐতিহাসিক রায় ঘোষণা করে। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ে আদালত জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর বলেন, “দুইজন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্র দুটি পথ অবলম্বন করতে পারে। প্রথমটি হলো ভারতের সঙ্গে ২০১৩ সালে স্বাক্ষরিত এক্সট্রাডিশন চুক্তি বা অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার ভারতের কাছে এই আসামিদের প্রত্যর্পণ চেয়ে আবেদন করতে পারে। ভারত যদি আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকে, তবে তারা আসামিদের ফেরত প্রদান করবে। এতে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “দ্বিতীয় পথটি হলো ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা। যেহেতু বাংলাদেশের ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ড দিয়েছে, আন্তর্জাতিকভাবে তাদের খুঁজে এনে দেশে আনা সম্ভব। এই প্রক্রিয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় একসাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ