ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
রায়ের পর হাসিনার আপিলের পথ বন্ধ কেন? জানুন তার কারণ
নিজস্ব প্রতিবেদক :জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুই সহযোগী আসামির বিরুদ্ধে রায় আজ ঘোষণা হচ্ছে। এই রায় বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে প্রথম বিচারের রায় হিসেবে বিবেচিত হচ্ছে। গোটা দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ট্রাইব্যুনালের দিকে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চের নেতৃত্ব দিচ্ছেন বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদার। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার প্রসিকিউটর গাজী মোনওয়ার জানিয়েছেন, রায় ঘোষণার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তারা আপিলে আবেদন করতে পারবেন না। একই সঙ্গে, ট্রাইব্যুনাল আইন অনুযায়ী নারী, পুরুষ বা বয়স নির্বিশেষে অপরাধের গুরুত্ব বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এই মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী থাকায় তার সাজার দায়িত্ব ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ