ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ট্রাইব্যুনালের সামনে শহীদ পরিবার ও জুলাই আহতদের ভিড়
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির ফাঁসির দাবিতে রাজধানীর ট্রাইব্যুনালের সামনে জড়ো হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও ওই সময়ে আহত হওয়া মানুষেরা।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকেই তাঁরা প্রথমে ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে এবং পরে হাইকোর্টের মাজার রোড সংলগ্ন গেটের সামনে অবস্থান নেন।
সরেজমিনে দেখা গেছে, ট্রাইব্যুনালের রায় দেখতে আসা স্বজন ও আহতদের হাতে শহীদ স্বজনের ছবি, ব্যানার ও ফেস্টুন। তাঁদের একটাই দাবি – এই মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।
মিরপুর থেকে আসা জুলাই আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরাফাত জানান, সেদিন পুলিশের গুলিতে তাঁর পায়ে আঘাত লাগে এবং তিনি তাৎক্ষণিক সড়কে লুটিয়ে পড়েন। শত চেষ্টা করেও উঠে দাঁড়াতে পারেননি। পরে কিছু লোক তাঁকে টেনে তুলে হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, "সেই দিনগুলোর বিভীষিকাময় পরিস্থিতি আমরা আজও ভুলতে পারছি না। আজ এখানে এসেছি সেই দিনটার বিচার দেখতে। হাসিনার ফাঁসি হলেই মনে হবে শহীদ ভাইদের রক্ত বৃথা যায়নি।"
উত্তরা থেকে আসা একজন আহত ব্যক্তি বলেন, "আমি কোনো রাজনীতির মানুষ নই। ভুল সময়ে ভুল জায়গায় ছিলাম। এখনো মনে হয়, পেছন থেকে কেউ ধাক্কা দেবে। তারপরও আজ এসেছি – কারণ অন্যায় দেখেও চুপ থাকা যায় না।"
এদিকে, রায় ঘোষণাকে ঘিরে গোটা এলাকা সকাল থেকেই টানটান উত্তেজনায় আচ্ছন্ন। ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাস্তা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি'র পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন। গোয়েন্দারা প্রতিটি প্রবেশপথে নজর রাখছেন। দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়ক গত রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচলেও সীমাবদ্ধতা আনা হয়েছে এবং সন্দেহজনক মনে হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি