ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলো আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, যতই ইসি চেষ্টা করুক না কেন। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সকলের অবগত থাকার কথা উল্লেখ করে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশনের প্রস্তুতির কথা জানান। তবে, যদি কোনো দল অসহযোগিতা করে, তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে শঙ্কা থেকেই যাবে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিনে তিনি এসব কথা বলেন।
সংলাপে সিইসি দলগুলোর নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাঁদের মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, আচরণবিধি ভঙ্গ করলে নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা থাকা উচিত, যা কমিশনকে সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম করবে। এছাড়াও, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনকে তৎপর হওয়ার পরামর্শ দেন রাজনৈতিক নেতৃবৃন্দ।
তৃতীয় দিনের সংলাপে জামায়াতে ইসলামী সহ মোট ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সকালে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল সহ ছয়টি দল ইসির সঙ্গে আলোচনায় বসে। বিকালে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। অর্ধশতাধিক নিবন্ধিত দলকে ধাপে ধাপে এই সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত