ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
এনসিপি কার্যালয়ে ককটেল বি’স্ফোরণ
সরকার ফারাবী: রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণটি ঘটে। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার পর সরেজমিনে দেখা যায়, বিস্ফোরণের বিকট শব্দে মুহূর্তের মধ্যে ককটেলের ধোঁয়ায় বাংলামোটর মোড় অন্ধকার হয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই জাতীয় নাগরিক পার্টির নেতারা ছুটে এসে মিছিলসহকারে মোড়ে অবস্থান নেন। রূপায়ণ ট্রেড সেন্টারের নিচে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরাও দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার সময় হঠাৎ ককটেলের বিস্ফোরণ ঘটে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে।
এর আগে একই রাতে, রাত ৯টা ১২ মিনিটের দিকে নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনেও ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। সেখানেও কেউ আহত হয়নি।
এ ছাড়া সন্ধ্যার পর রাজধানীর শ্যামপুর এলাকায় ফ্লাইওভারের ওপর দুটি স্থানে তিনটি ককটেল বিস্ফোরণ এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?