ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আত্মসমর্পণের কয়েক মিনিটের মধ্যেই জামিন পেলেন মেহজাবীন
বিনোদন ডেস্ক: অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন। রবিবার সন্ধ্যায় তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির হলে বিচারক আফরোজা তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন।
আত্মসমর্পণের পর তাদের পক্ষে আইনজীবী তুহিন হাওলাদার জামিন আবেদন করেন। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ করেন।
এর আগে গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসার পার্টনার করার প্রতিশ্রুতির কথা বলে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য আছে।
মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচিত আমিরুল ইসলামকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যবসার পার্টনার করার কথা বলেন মেহজাবীন। নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে তিনি মোট ২৭ লাখ টাকা নেন। দীর্ঘদিনেও ব্যবসার কার্যক্রম শুরু না হওয়ায় আমিরুল পাওনা চাইতে গেলে তাকে আজ-কাল বলে সময়ক্ষেপণ করা হয়।
পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি তিনি টাকা ফেরত চাইলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। নির্ধারিত স্থানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও ৪-৫ জন তাকে গালাগাল করেন এবং হুমকি দেন যে, ‘আর টাকা চাইতে এলে খারাপ পরিণতি হবে।’
ঘটনার পর আমিরুল বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করতে পরামর্শ দেওয়া হয়। পরে তিনি ২৪ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত