×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

আলিম খাতা পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ৩৪ জন

২০২৫ নভেম্বর ১৬ ১১:৩০:৩৭

আলিম খাতা পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ৩৪ জন

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে মাদরাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন শিক্ষার্থী, পাশাপাশি ফেল থেকে পাস হয়েছেন ৪৫ জন।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাদরাসা বোর্ডে খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন ৯ হাজার ৭৮১ জন শিক্ষার্থী। অনেকে একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন। এতে মোট ৩১ হাজার ৮২৮টি খাতা আবেদন জমা পড়ে।

ফলাফলে দেখা গেছে, জিপিএ পরিবর্তন হয়েছে ৮৫ জন শিক্ষার্থীর। এর মধ্যে ৩৪ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ৪৫ জন ফেল থেকে পাস হয়েছেন।

আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পাশাপাশি সব আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি... বিস্তারিত