ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঈদের আগে বাসের অগ্রিম টিকিটের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে বাস মালিকরা। আগামী ৩ মার্চ (মঙ্গলবার) থেকে কাউন্টার ও অনলাইনে একযোগে এই টিকিট বিক্রি শুরু হবে।
রাজধানীর গাবতলীতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।
তিনি জানান, ৩ মার্চ সকাল থেকেই ১২ মার্চ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে। যাত্রীরা বাস কাউন্টারের পাশাপাশি নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম থেকেও নিজেদের পছন্দমতো বাস ও আসন নির্বাচন করে টিকিট কাটতে পারবেন।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অর্থ নেওয়া যাবে না। অনলাইন ও অফলাইন— উভয় ক্ষেত্রেই একই ভাড়া প্রযোজ্য থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হবে।
টিকিটের কালোবাজারি রোধে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?