ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারের ১৬ ব্যক্তিকে কারসাজির দায়ে ১৩৪ কোটি টাকা জরিমানা
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারে কারসাজির দায়ে সংশ্লিষ্টদের ১৩৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারে কারসাজির ঘটনায় ৬৩ কোটি এবং বিডি ফাইন্যান্সের শেয়ারে কারসাজির ঘটনায় ৭১ কোটি টাকা জরিমানা করা হয়।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (১০ ডিসেম্বর) জরিমানার এ সিদ্ধান্ত নেয়।
সভাশেষে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ারে কারসাজি ও লেনদেনে আইন লঙ্ঘনের দায়ে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭০ কোটি ৫৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত এই কারসাজি হয়।
যেসব বিনিয়োগকারীদের জরিমানা করা হয়েছে তারা হলেন-সামির সেকান্দার, আবু সাদাত মোহাম্মদ সায়েম, আনিকা ফারহিন, মাহির সেকান্দার, আফরা চৌধুরী ও আব্দুল মবিন মোল্লাহ।
অন্যদিকে লেনদেনে আইন ভঙ্গ করায় সিটি জেনারেল ইনস্যুরেন্স এবং আনোয়ার গ্যালভানাইজিং-কে জারিমানা করা হয়েছে।
এছাড়াও তালিকাভুক্ত আরেক প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশনের শেয়ারে কারসাজির ঘটনায় বিভিন্ন বিনিয়োগকারীকে ৬৩ কোটি ৬১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ