ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল–ভোলাহাট–গোমস্তাপুর) আসনে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামকে পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও রুয়েট ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের কর্মী ও সমর্থকরা।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে এই মশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোয়াজ্জেম হোসেন বলেন, আমিনুল ইসলাম ২০১৮ সালের রাতের ভোটকে বৈধতা দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে গিয়েছিলেন। চার বছর এমপি থাকাকালে তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন না এবং হামলা-মামলায় ক্ষতিগ্রস্ত কর্মীদেরও কোনো সহযোগিতা করেননি। অথচ আবারও তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলের নেতাকর্মীদের ক্ষুব্ধ করেছে। তিনি অবিলম্বে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানান।
দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল