ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রাম-৪ আসন
বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীকে মনোনয়ন চেয়ে সীতাকুণ্ডে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৪ (পতেঙ্গা ও সীতাকুণ্ড) আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফিরোজশাহ মিনার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্নেল হাট সিডিএ আবাসিক এলাকার প্রভাতি স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলে উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং সদস্যসচিব মাহবুবুল আলমের সঞ্চালনায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, সহিংসতা ও নৈরাজ্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করা হচ্ছে। তারা পতিত ফ্যাসিস্টের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
এতে বক্তব্য দেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরীয়া গোলাপ, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. বেলাল প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ