ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি শিল্পকলার ইতিহাস বিভাগে ৪ দিনব্যাপী কর্মশালা শুরু
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে "সমতার শিল্প" শীর্ষক ৪দিনব্যাপী কর্মশালা আজ শুক্রবার বিভাগ চত্বরে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা উদ্বোধন করেন।
বিভাগীয় চেয়ারম্যান ড. শেখ মনির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর নিশাত সুলতানা এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সিনিয়র ম্যানেজার ইফতিখার-উল-করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের সহকারী অধ্যাপক নিফাত সুলতানা এবং খন্ডকালীন শিক্ষক মেরাজী আশা ঐশী অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, কর্মসংস্থানের ক্ষেত্রে নারীরা এখনো পিছিয়ে আছেন। কর্মক্ষেত্রে তাদের বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে। উচ্চশিক্ষা, কর্মসংস্থানসহ সমাজের সর্বত্র নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ন্যায্যতা, সমতা ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে শিল্পকলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মশালায় শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক মিথস্ক্রিয়া এক্ষেত্রে সচেতনতা তৈরিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ঢাকা আর্ট কলেজ, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এবং এস এম সুলতান চারুকলা কলেজের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করছেন। উল্লেখ্য, চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আগামী ২৫ ও ২৬ নভেম্বর চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীতে নির্বাচিত প্রথম ১০ জন শিল্পীকে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া, ২৬ নভেম্বর বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক ৩টি সেমিনারের আয়োজন করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)