ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজিস্ট স্বীকৃতি পেলেন চার মনোবিজ্ঞানী
নিজস্ব প্রতিবেদক: এডুকেশনাল সাইকোলজি এবং কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে এম এস এবং এম ফিল ডিগ্রি সম্পন্ন করায় একজন ও এডুকেশনাল সাইকোলজিস্ট তিনজনকে কাউন্সেলিং সাইকোলজিস্টকে পূর্ণাঙ্গ পেশাদার সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোস্যাইটি (বিইসিপিএস)।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে দলের বার্ষিক সাধারণ সভায় এই স্বীকৃতি দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিইসিপিএসের সভাপতি অধ্যাপক (অব.) শাহীন ইসলাম।
এডুকেশনাল সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছেন মোস্তাক আহমেদ ইমরান। অন্যদিকে কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছেন সাদেকা বানু, রাউফুন নাহার এবং মারিয়াম সুলতানা।
মোস্তাক আহমেদ ইমরান প্লে থেরাপিতে দক্ষতা অর্জন করেছেন। বর্তমানে তিনি ব্র্যাক ইন্সটিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট-এ কর্মরত আছেন। সাদেকা বানু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রাউফুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও মারিয়াম সুলতানা মানসিক সেবা দানকারী প্রতিষ্ঠান সাইকোসোশ্যাল হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টারে কর্মরত আছেন।
প্রসঙ্গত, এডুকেশনাল সাইকোলজি ও কাউন্সেলিং সাইকোলজির উপরে এমএস ও এম ফিল সম্পন্নকারীদের প্রতি বছর পেশাদার সংগঠন বিইসিপিএস পূর্ণাঙ্গ পেশাদার সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। এবারের স্বীকৃতিপ্রাপ্তরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত হয়েছেন।বর্তমান স্বীকৃতিপ্রাপ্তরাসহ মোট এডুকেশনাল সাইকোলজিস্টদের সংখ্যা ১২ এবং কাউন্সেলিং সাইকোলজিস্ট ১২ জন।
বার্ষিক সভার শুরুতে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মনোবিজ্ঞানী অধ্যাপক শাহীন ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় দেশ-বিদেশের দেড় শতাধিক মনোবিজ্ঞানী অংশগ্রহণ করেন। সভায় সম্প্রতি প্রয়াত মনোবিজ্ঞানী অধ্যাপক হামিদা আখতার বেগমকে স্মরণ করা হয়। সভা শেষে অধ্যাপক ড. মেহজাবীন হক সভাপতি এবং ড. মো. আজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৫-২০২৭ বছরের জন্য ১৫ সদস্যের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস