ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম কুষ্টিয়া-১ আসনে
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে লড়ার জন্য শাপলা কলি প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন। নিজ ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
নুসরাত তাবাসসুম লিখেছেন, “সকাল সকাল আপনাদের জানাই, আমি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার মনোনেশন নিয়েছি। গত ৭–৮ বছর ধরে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, এরমধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।”
তিনি আরও বলেন, তিনি জানেন নিজেকে, দেশকে ও জনপদকে কী দিতে পারবেন। শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি দোয়া এবং সমর্থন কামনা করেছেন। নুসরাত অতীত সংগ্রামের কথাও স্মরণ করে লিখেছেন, যারা স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছেন, দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে লড়াই করে টিকে গেছেন, এবং স্বৈরাচারের বিরুদ্ধে হাত মিলিয়ে কাজ করেছেন—সেসব সহযোগী ও সহযোদ্ধাদের কাছ থেকে তিনি দিকনির্দেশনা চান। শেষ অংশে তিনি সকলের দোয়া ও সমর্থনের জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)