ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বিতর্কিত ভিডিওর জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক: বিবিসি তাদের প্যানোরামা অনুষ্ঠানটির এক পর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের ভাষণের বিভিন্ন অংশ একত্রিত করে এমনভাবে উপস্থাপন করেছিল, যা ভুল ধারণা তৈরি করেছিল যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান দিয়েছেন। ঘটনার পর বিবিসি ক্ষমা জানিয়েছে, তবে ট্রাম্পের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি তারা অস্বীকার করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্পাদনার কারণে এমন ভুল ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন। বিবিসি জানিয়েছে, ২০২৪ সালে ওই পর্ব আর সম্প্রচার করা হবে না।
ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, যদি বিবিসি ক্ষমা না চায়, বক্তব্য প্রত্যাহার না করে এবং ক্ষতিপূরণ না দেয়, তবে তারা ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের জন্য মামলা করবেন।
এই বিতর্কের প্রভাবে গত রোববার বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ প্রধান ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেছেন।
বিবিসি জানিয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে তারা হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছে মন্তব্যের জন্য। বৃহস্পতিবার প্রকাশিত কারেকশনস অ্যান্ড ক্ল্যারিফিকেশনস অংশে জানানো হয়েছে, পর্বটি পুনর্বিবেচনার পর দেখা গেছে, ট্রাম্পের বক্তব্যের অংশগুলো এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যাতে তা একটানা একটি বক্তৃতা মনে হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, “আমরা স্বীকার করছি যে সম্পাদনার কারণে ভুলভাবে মনে হয়েছে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান দিয়েছেন, যা সত্য নয়।” এছাড়া বিবিসি জানিয়েছে, তারা ট্রাম্পের আইনজীবীদের চিঠির জবাব পাঠিয়েছে এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সামির শাহও হোয়াইট হাউজে পৃথক চিঠি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভিডিও ক্লিপের সম্পাদনা নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে আমাদের মতে এই ঘটনায় মানহানির কোনো আইনি ভিত্তি নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়