ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়ের পথে টাইগাররা, দেখুন সর্বশেষ স্কোর-(LIVE)
সরকার ফারাবী: সিলেটে বাংলাদেশ–আয়ারল্যান্ডের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ম্যাচের চিত্র একদমই স্বাগতিকদের পক্ষে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড শুরু থেকেই চাপের মুখে পড়ে, এবং প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৪১ রান। ফলে তারা এখনো বাংলাদেশ থেকে ১৬০ রানে পিছিয়ে রয়েছে।
বাংলাদেশের ইনিংসে রানের বন্যা
ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৮৬ রান। পল স্টার্লিংয়ের ৬০ ও কেড কারমাইকেলের ৫৯ রানের ইনিংস তাদের স্কোর সম্মানজনক পর্যায়ে তোলে। বাংলাদেশের হয়ে- মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট, আর হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও হাসান মুরাদ পান ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ তৈরি করে বিশাল রানের পাহাড়। চার ব্যাটারের সেঞ্চুরিতে টাইগাররা ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে।
বাংলাদেশের ব্যাটিং হাইলাইটস
মাহমুদুল হাসান জয়- ১৭১
সাদমান ইসলাম- ৮০
মুমিনুল হক- ৮২
নাজমুল হোসেন শান্ত- ১০০
লিটন দাস- ৬০
আয়ারল্যান্ডের হয়ে ম্যাথিউ হ্যাম্পফ্রিস একাই নেন ৫ উইকেট।
জয়ের ১৭১ রানের ইনিংসটি পুরো ম্যাচে বাংলাদেশের ব্যাটিং আধিপত্যের সবচেয়ে বড় ভিত্তি তৈরি করে।
আইরিশদের দ্বিতীয় ইনিংস: স্পিনের সামনে টপঅর্ডারের পতন
দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানের পাহাড়সম ঘাটতি নিয়ে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড শুরুতেই চাপে পড়ে। প্রথম ইনিংসে ফিফটি করা পল স্টার্লিং দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ভালো শুরু করলেও, শান্ত ও লিটনের দুর্দান্ত সমন্বয়ে রান আউট হয়ে ফিরে যান তিনি।
বাকিদের কেউই বড় ইনিংস গড়তে পারেননি-
কারমাইকেল (৫)
টেক্টর (১৮)
ক্যাম্পার (৫)
টাকার (৯)
দ্রুতই প্যাভিলিয়নে ফিরে যান।
বাংলাদেশের স্পিনাররা দ্বিতীয় ইনিংসেও নিয়ন্ত্রণ ধরে রাখে।তাইজুল ইসলাম ও হাসান মুরাদ ২টি করে উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে পিছিয়ে দেন।
সেশন শেষে ২৫ রানে অপরাজিত আছেন অ্যান্ডি ম্যাকব্রাইন এবং অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ১৪ রানে ক্রিজে আছেন।
ম্যাচের বর্তমান অবস্থা: টাইগারদের জয়ের সুবাস
টেস্টে এখনো ৭৬ ওভারের বেশি খেলা বাকি, এবং বাংলাদেশ জয়ের থেকে মাত্র ৪ উইকেট দূরে। স্পিন-বান্ধব সিলেটের উইকেটে পঞ্চম দিনে উইকেট তুলে নেওয়া আরও সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আয়ারল্যান্ডের জন্য ম্যাচ বাঁচানো এখন কঠিনতম চ্যালেঞ্জ। সব মিলিয়ে, বাংলাদেশ খুব কাছেই দাঁড়িয়ে আছে আরেকটি টেস্ট জয়ের সামনে।
সরাসরি দেখতে এখানেক্লিককরুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে