ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
পাকিস্তানে দুই বিচারপতির পদত্যাগ!
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বহুল আলোচিত ২৭তম সাংবিধানিক সংশোধনী আনুষ্ঠানিকভাবে কার্যকর হতেই দেশের বিচার বিভাগের শীর্ষ পর্যায়ে বড় ধরনের নাড়া লাগে। সংশোধনী প্রয়োগের পরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি মানসুর আলী শাহ ও আথার মিনল্লাহ নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে পদত্যাগপত্র পাঠান।
এর মাত্র একদিন আগে জাতীয় পরিষদে সংশোধনীর পরিবর্তিত খসড়া পাস হওয়ার পর বৃহস্পতিবার সিনেটেও তীব্র বিরোধিতা উপেক্ষা করেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ৬৪ ভোট পেয়ে বিলটি অনুমোদিত হয়। জাতীয় পরিষদের সংশোধনীগুলো যুক্ত করে বিলটি সিনেটে উপস্থাপন করেন আইনমন্ত্রী আজম নাজির তারার।
১৩ পৃষ্ঠার বিস্তারিত পদত্যাগপত্রে বিচারপতি মানসুর আলী শাহ সংশোধনীটিকে খুলে ব্যাখ্যা করতে গিয়ে বলেন এটি পাকিস্তানের সংবিধানের জন্য “গুরুতর হুমকি” এবং সুপ্রিম কোর্টের কাঠামোকে দুর্বল করার পাশাপাশি বিচারব্যবস্থাকে কার্যনির্বাহী শাখার নিয়ন্ত্রণে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, সংশোধনীর ফলে দেশের গণতান্ত্রিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সর্বোচ্চ আদালতের ঐক্য ভেঙে বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে দুর্বল হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের পরিবর্তন দীর্ঘমেয়াদে দেশকে কয়েক দশক পেছনে নিয়ে যাবে। ইতিহাস প্রমাণ করে এ ধরনের সাংবিধানিক বিকৃতি টেকে না, একসময় তা বাতিল হয়; কিন্তু তার আগে রাষ্ট্রযন্ত্রে গভীর ক্ষত তৈরি করে যায়।
বিচারপতি আথার মিনল্লাহও তার পদত্যাগপত্রে প্রায় একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ