ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পাঁচ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকারনির্ধারিত ফির চেয়ে পাঁচ গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগে আরও পাঁচটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় ২৬ অভিযুক্তের বিরুদ্ধে মোট ৩১৪ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মালয়েশিয়ায় যাওয়া ১৮ হাজার ৭৬৭ জন শ্রমিকের কাছ থেকে সরকারনির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে অভিযুক্ত এজেন্সিগুলো।
এর আগে গত মঙ্গলবার চারটি রিক্রুটিং এজেন্সির পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। একই ধরনের অভিযোগে ৬ নভেম্বর ছয়টি এজেন্সির ১১ জনের বিরুদ্ধে এবং ১৪ সেপ্টেম্বর ১৩টি এজেন্সির কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা করা হয়।
সর্বশেষ অভিযোগে জিএমজি ট্রেডিং (প্রা.) লিমিটেড, দ্য জিএমজি ট্রেডিং অ্যাসোসিয়েট, কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেড, এম ই এফ গ্লোবাল বাংলাদেশসহ পাঁচটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে এ মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)