ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রদূত হওয়া নিয়ে যা বললেন ঢাবির ভিসি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে পারেন—সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। তবে, অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, সরকার থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমার কাছে এখন পর্যন্ত কোনো প্রস্তাবনা আসেনি। যদি আসে, আমি বিবেচনা করে দেখব।
তিনি আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি দেশের একটি ক্রান্তিকালীন সময়ে। আমি চেষ্টা করেছি দায়িত্ব পালনের মাধ্যমে একটি উদাহরণ স্থাপন করতে, যাতে পরবর্তীরা জানে কীভাবে দায়িত্ব নিতে হয়। বিশ্ববিদ্যালয়কে কোনো সংকটময় অবস্থায় ফেলে আমি দায়িত্ব ছাড়ব না।
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডেনমার্কে রাষ্ট্রদূত হওয়ার বিষয়ে সংবাদে বলা হয়েছে, কোপেনহেগেনে তাকে গ্রহণের জন্য আনুষ্ঠানিক চিঠি (এগ্রিমো) পাঠানো হয়েছে, এখন ডেনমার্ক সরকারের ক্লিয়ারেন্স বাকি রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী তিন মাসের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)