ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আ’লীগ জনগণের ওপর চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক:বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণই আওয়ামী দোষর ভাইরাসকে লকডাউন দিয়ে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু আওয়ামী লীগ অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য উল্টো জনগণকে লকডাউন দিচ্ছে। আওয়ামী লীগ অবৈধ ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের ওপর চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কনটেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, জনগণ যে টাকা সঞ্চয় করেছে—পোস্ট অফিসে, ব্যাংকে ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে—সেই সব প্রতিষ্ঠানের কোষাগার লুট করেছে পতিত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর সাঙ্গোপাঙ্গরা। এটি কোনো মিথ্যা নয়। তারা লাখ লাখ কোটি টাকা পাচার করেছে পদ্মা সেতুর নামে, মেট্রোরেলের নামে, ফ্লাইওভারের নামে। ১০০ টাকা নিয়েছে, ২ টাকা খরচ করেছে, বাকি ৯৮ টাকা আত্মসাৎ করেছে। আজ এটি প্রমাণিত।
তিনি আরও বলেন, বিচার প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় ২৫ থেকে ৩০টি স্থানে চোরাগোপ্তা হামলা করা হয়েছে। বোমাবাজি করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আওয়ামী ফ্যাসিবাদ জাতির শ্বাসরোধ করছে, যেমন করোনাভাইরাস মানুষের শ্বাসরুদ্ধ করে দেয়।
রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক প্রপাগান্ডা ব্যবহার করছে। তারা অবৈধ ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের ওপর চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে। এর নমুনা আমরা গত দুই-তিন দিন ধরে লক্ষ্য করছি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা