ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায় ট্রাইব্যুনালে ১৭ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক :জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর (রবিবার) এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।ট্রাইব্যুনাল সূত্র জানায়, দীর্ঘ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপনের পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সি.এ.ভি.) অবস্থায় ছিল। প্রায় তিন মাস শুনানি শেষে ট্রাইব্যুনাল মামলার সব দিক বিবেচনা করে রায়ের দিন নির্ধারণ করেছে।
রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও ফারুক আহাম্মদসহ আরও অনেকে। প্রসিকিউশন পক্ষ দাবি করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করা হয়েছে, যা তাদের অপরাধ প্রমাণে যথেষ্ট।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি তুলে ধরে বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিযোগগুলো মনগড়া। তারা রায়ে ন্যায্য বিচার প্রত্যাশা করেন।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। সেই সময় বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও দমন-পীড়নের ঘটনায় এই মামলাটি করা হয়।
রায়ের দিন ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন রায় ঘোষণার দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
রায় ঘোষণার দিন ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)