ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্রদূত হচ্ছেন ঢাবির ভিসি ড. নিয়াজ আহমেদ খান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি হিসেবে মাত্র ১৫ মাসের মধ্যে নিয়োগ পাওয়া ড. নিয়াজ আহমেদ খান এবার নতুন একটি দায়িত্বের দিকে এগোচ্ছেন। তিনি ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে চলেছেন।
শুধু ড. নিয়াজ নন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তার বোন হুসনা সিদ্দিকীকেও রাষ্ট্রদূত বানানোর প্রক্রিয়া চলমান।
ঢাবি ভিসি হিসেবে নিযুক্ত ড. নিয়াজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যেই তার নিয়োগ গ্রহণের জন্য কোপেনহেগেনে একটি চিঠি পাঠানো হয়েছে। এখন শুধু ক্লিয়ারেন্স পেতে হবে; যা পেতে সাধারণত ১ থেকে ৩ মাস সময় লাগতে পারে। ক্লিয়ারেন্স পাওয়া মাত্রই তিনি ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন।
কোপেনহেগেনের পাশাপাশি সিঙ্গাপুর, হেগ, থিম্পু, ইয়াঙ্গুন এবং তেহরানেও শিগগিরই রাষ্ট্রদূত বা হাইকমিশনার পদ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে লুতফে সিদ্দিকী সিঙ্গাপুর এবং হুসনা সিদ্দিকী হেগে রাষ্ট্রদূত হতে চায়। লামিয়া মোর্শেদ ইউরোপের কোনো দেশে রাষ্ট্রদূত হতে আগ্রহী হলেও আপাতত কোনো পদ খালি নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব স্টেশনের বিষয়ে আলোচনা হলেও এখনও কোনো ফাইলওয়ার্ক শুরু হয়নি। তবে, এই প্রক্রিয়া নিয়ে সমালোচনা উঠেছে। বিশেষ করে লুতফে ও হুসনা সিদ্দিকীর বাবা আবু ইয়াহইয়া বুরহানুল ইসলাম সিদ্দিকী পূর্বে পুলিশের আইজি ছিলেন।
সরকারের এই সিদ্ধান্তে অভিজ্ঞ পেশাদার কূটনীতিকরা ক্ষুব্ধ। সকল মানদণ্ড পূরণ করেও কিছু কূটনীতিক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূত পদে অধিকারী হওয়ার জন্য অপেক্ষা করছেন। এ অবস্থায় ক্যারিয়ারের প্রেক্ষাপট না থাকা ব্যক্তিরা রাষ্ট্রদূত পদে আসতে চলায় সমালোচনা তীব্র হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ম মাসিক সভা অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রোরেল, বাড়ছে আরও দুই ট্রেন
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত