ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবিতে তালা লাগানোর ঘটনায় ৫ প্রহরী বরখাস্ত, ২ ছাত্রলীগ নেতা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অ্যাকাডেমিক স্থাপনার ফটকে তালা ঝুলানোর ঘটনায় পাঁচজন নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে দুজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে শনাক্ত করা হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ থেকে দুজনকে আমরা শনাক্ত করেছি। পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানিয়েছি।
এর আগে মঙ্গলবার গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা তালা লাগানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হওয়া নিরাপত্তারক্ষীরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শাহ আলম ও মো. সেলিম, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সফিকুল ইসলাম, কার্জন হলের ফটকে দায়িত্বরত আলী আহমেদ এবং চারুকলা অনুষদের মাঝের ফটকে দায়িত্বরত সংগ্রাম হোসেন।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পিছনের ফটক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ফটক, চারুকলা অনুষদের তিনটি ফটকের মাঝের ফটক, কার্জন হলের হাইকোর্ট সংলগ্ন ফটক এবং কার্জন হল এলাকার আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ভবনের সামনের ফটকে তালা লাগানো হয়েছিল। শিকল দিয়ে তালা লাগিয়ে সাদা কাগজে ‘লকডাউন বিএসএল’ লিখে দেওয়া হয়।ভোরেই সেসব তালা খোলে ফেলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।
নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রক্টর বলেন, আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। মোবাইল টিমের পাশাপাশি পুলিশের অবস্থানও থাকবে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স থাকার নির্দেশনা দিয়েছি। কাউকে পেলেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ