ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পতিত সরকার নির্বাচন বানচালের জন্য ওত পেতে আছে: রিজভী
নিজস্ব প্রতিবদেক:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পতিত সরকার আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, পতিত সরকার নির্বাচন বানচাল করার জন্য ওত পেতে আছে। তাদের ষড়যন্ত্রের আওয়াজ নিয়মিত শোনা যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে, যার মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনকে ব্যাহত করা।
বিএনপির জ্যেষ্ঠ নেতা সতর্ক করে বলেন, এই চক্রান্তের নেটওয়ার্ক শুধু ফ্যাসিবাদের সঙ্গে সীমাবদ্ধ নয়, আরও কিছু অন্তর্ভুক্ত শক্তি জড়িত রয়েছে।
তিনি নিষিদ্ধ ঘোষিত একটি দলের মানববিধ্বংসী কার্যক্রমের ব্যাপক প্রচারের বিষয়ে গণমাধ্যমকে আক্রমণ করে বলেন, কীভাবে কিছু মিডিয়া এমন ধ্বংসাত্মক কার্যক্রমকে ফলাওভাবে প্রচার করছে? রিজভী মনে করেন, এ ধরনের প্রচারকারীদেরও আইনের আওতায় আনা প্রয়োজন।
রিজভী উল্লেখ করেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অপরাধীদের পালিয়ে যাওয়ার কথা থাকলেও পরিস্থিতি উল্টো দিকে গিয়েছে। তিনি বলেন, এখন তারা কারসাজি করে চলছে, যা সমাজের জন্য নেতিবাচক পরিবেশ তৈরি করছে।
তিনি অন্তর্বর্তী সরকারের উপরও আক্রমণ করেন এবং বলেন, সরকারের ভেতরে দুর্বলতা বা ‘খুঁত’ থাকার কারণে তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি