ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পে স্কেল নিয়ে নতুন বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নে আলাদা একটি কমিশন কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার।
বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তবেই চূড়ান্ত কমিশন গঠন করা হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী সরকারের।”
তিনি আরও বলেন, “গত আট বছর ধরে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই এবার আমরা কাজ শুরু করেছি। তবে বিষয়টি বাজেট ও সরকারের অন্যান্য সামাজিক খাতের আর্থিক চাপে সম্পর্কিত। তবুও পরবর্তী সরকার পে কমিশন বাস্তবায়ন করবে না কেন? এটি যৌক্তিক উদ্যোগ।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর