ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বিপিএল আসরে তাসকিন-সাইফ খেলবেন যে দলে
সরকার ফারাবী: বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে। আসন্ন মৌসুমে তিনি মাঠে নামবেন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিজ্ঞ গতি তারকা।
তাসকিনের সঙ্গে একই দিনে ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন তরুণ ব্যাটার সাইফ হাসান। দুজনেরই চুক্তি অনুষ্ঠান সম্পন্ন হয় আজ দুপুরে, যেখানে উপস্থিত ছিলেন দলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাকিব ইসলাম এবং অপারেশন ম্যানেজার কে এম আলী হোসেন রাজু।
গত মৌসুমে রাজশাহী রয়্যালসের হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তাসকিন আহমেদ। এবারে তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তারা আশা করছেন, তাসকিনের অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের পেস আক্রমণকে আরও সমৃদ্ধ করবে।
ঢাকা ক্যাপিটালস প্রথমবার বিপিএলে অংশ নেয় গত মৌসুমে, জনপ্রিয় তারকা শাকিব খানের নেতৃত্বে। সেই সময়ই দলটি দর্শক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর, আর টুর্নামেন্টের ফাইনাল নির্ধারিত হয়েছে আগামী বছরের ১৬ জানুয়ারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট