ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হামজা চৌধুরী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করবেন যে কোম্পানির সাথে
সরকার ফারাবী: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে আলোচিত তারকা হামজা দেওয়ান চৌধুরী আবারও ঢাকায় পা রেখেছেন। নেপাল ও ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছান। আগামী মঙ্গলবার থেকে এই ব্রিটিশ বাংলাদেশি তারকা জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন বলে জানা গেছে।
তবে মাঠে নামার আগে হামজার একটি বিশেষ কর্মসূচি রয়েছে। রবি আজিয়েটার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করবেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীতে রবির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে হামজা ও রবি কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হবে।
উল্লেখ্য, ইংলিশ ক্লাব লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী এ বছরের মার্চ মাসে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক করেন। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে তিনি পাঁচটি ম্যাচে অংশ নিয়েছেন এবং দুটি গোল করেছেন। মাঠে তার দৃঢ়তা ও নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় অনুপ্রেরণার প্রতীক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ