ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বড় পরিবর্তন: জানুন নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন এসেছে। এখন থেকে প্রতিটি কোর্সের পূর্ণমানের ৮০ শতাংশ নম্বর ফাইনাল পরীক্ষায় ও বাকি ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নে নির্ধারিত থাকবে। নতুন এই নীতিমালা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।
৬ নভেম্বর প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অনার্স (সম্মান) প্রোগ্রামের তত্ত্বীয় কোর্সে ফাইনাল পরীক্ষার প্রশ্নের ধরন ও ধারাবাহিক মূল্যায়নের নিয়মে পরিবর্তন আনা হয়েছে, যা শিক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়াকে আরও আধুনিক ও অংশগ্রহণমূলক করে তুলবে।
নতুন পরীক্ষার ধরন
৪ ক্রেডিট কোর্সে ১২টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ৮টির; মোট নম্বর ৮০ (৮×১০), সময় ৪ ঘণ্টা।
৩ ক্রেডিট কোর্সে ৯টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ৬টির; মোট নম্বর ৬০ (৬×১০), সময় ৩ ঘণ্টা।
২ ক্রেডিট কোর্সে ৬টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ৪টির; মোট নম্বর ৪০ (৪×১০), সময় ২ ঘণ্টা।
প্রয়োজনে প্রতিটি প্রশ্নে সর্বাধিক তিনটি উপ-প্রশ্ন (ক, খ, গ বা a, b, c) রাখা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ধারাবাহিক মূল্যায়নের কাঠামো
প্রতিটি তত্ত্বীয় কোর্সের মোট নম্বরের ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত হয়েছে। এতে অ্যাসাইনমেন্ট, কুইজ, ক্লাস উপস্থিতি এবং ইন-কোর্স পরীক্ষার নম্বর অন্তর্ভুক্ত থাকবে।
৪ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজ ৫, উপস্থিতি ৫, ইন-কোর্স (দুটি ইন-কোর্সের গড়) ১০ - মোট ২০ নম্বর।
৩ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজ ৪, উপস্থিতি ৩, ইন-কোর্স ৮ - মোট ১৫ নম্বর।
২ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজ ৩, উপস্থিতি ২, ইন-কোর্স ৫ - মোট ১০ নম্বর।
ব্যবহারিক কোর্সের মূল্যায়ন
ব্যবহারিক কোর্সের মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি বিভাগ তাদের নিজস্ব পাঠ্যক্রম অনুসারে ব্যবহারিক পরীক্ষার মানদণ্ড নির্ধারণ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?