ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
আমজনতার তারেক রহমানকে দেখতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) ফটকের সামনে চলমান আমরণ অনশনস্থলে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রোববার রাত ৮টার দিকে সালাহউদ্দিন আহমদের এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনও অনশনস্থলে গিয়ে তারেক রহমানের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নিবন্ধন না পাওয়ায় সেদিন বিকেল ৪টা থেকে ইসি ফটকের সামনে অনশন শুরু করেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান।
দলটির নেতাদের অভিযোগ, সব আনুষ্ঠানিক নথি ও প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দেওয়ার পরও নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তারা দাবি করেছেন, এটি অবিচার এবং সংবিধানসম্মত রাজনৈতিক অধিকারের পরিপন্থী আচরণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে