ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ করেছেন রেড ক্রিসেন্ট চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম সিন্ডিকেট ও নানা হস্তক্ষেপের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রোববার বিকেল ৩টায় সংস্থার সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পদত্যাগের বিষয়টি ঘোষণা করেন তিনি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মেজর জেনারেল (অব.) আজিজুল ইসলাম বলেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করেছি রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে। ইতিমধ্যেই ১০০ কোটি টাকার দেনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা ধারাবাহিকভাবে চলছে। কিন্তু সিন্ডিকেট ও নানা হস্তক্ষেপের কারণে কার্যক্রম এগোতে পারছিলাম না। এজন্য চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার বোর্ড ইয়ার কমোডর (অব.) শাহে আলম, ডাক্তার শেখ জাফর ও অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ।
মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম গত মার্চে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি ক্যানসার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এবং আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আর্মড ফোর্সেসে কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৮৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৬ সালে মেডিকেল কোরে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৯৯ সালে মেডিসিনে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। পরে পাকিস্তান ও সিঙ্গাপুরে পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের চেয়ারম্যান এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম ১৯৬২ সালের ১ জুন গাজীপুরের শ্রীপুরে জন্মগ্রহণ করেন। তিনি শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭ সালে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে ১৯৭৯ সালে এইচএসসি পাস করেন। সমাজসেবায়ও তিনি সক্রিয়, আছিয়া মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ