ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বিলম্বিত হওয়ার কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই এবং এটি অবশ্যই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচনের পরিবেশ উৎসবমুখর করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার (৯ নভেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি হওয়ার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন নিশ্চিত করেছে। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে, যা জনমনে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি করে। তিনি বলেন, ১৬-১৭ বছরের মধ্যে নির্বাচন হয়নি, তাই কিছুটা শঙ্কা থাকা স্বাভাবিক। তবে সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
জামিন দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, এটি অনেক ক্ষেত্রে শুধু বিচারকের ওপর নির্ভর করে না; পুলিশ রিপোর্ট, ভিডিও ফুটেজ বা অন্যান্য প্রমাণের ভিত্তিতেও জামিন দেওয়া হয়। তবে যারা জামিন নিয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে, তাদের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হয়।
তিনি আরও বলেন, একজন বিচারকের দায়িত্ব হ্রাস করতে আদালতে তিনজন বিচারক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আদালত সংস্কারের এই সব উদ্যোগের সুফল জনগণই পাবেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে