ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আজ রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও (রবিবার, ৯ নভেম্বর) সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিনের শুরুতেই জেনে নিন আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি আয়োজন—
অর্থ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১১টাতে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবন-১–এ অনুষ্ঠিত হবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা।
ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি
একই সময়ে, সকাল ১১টায় বিকেএসপি প্রাঙ্গণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি কর্তৃক বাস্তবায়িত ‘যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ প্রকল্পের’ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানটি উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নির্বাচন কমিশনের কর্মসূচি
দুপুর ১২টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিজেসি, আরএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। এ সময় নির্বাচনী নীতিমালায় প্রস্তাবিত সংশোধনীর কপি নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হবে।
বিএনপির কর্মসূচি
বিকেল ৩টায় বিএনপি তাদের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি’ প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচি উত্তরা আব্দুল্লাহপুর সংলগ্ন পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জসীমউদ্দিন রোড হয়ে হাউজবিল্ডিং পর্যন্ত চলবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)